
‘শরি’আহ ও আধুনিকতার বন্ধনে আন্তরিক সেবা’ স্লোগানকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ব্যাংকের সব শাখায় মাসব্যাপী ‘স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংসেবা ব্যবহারে উদ্বুদ্ধকরণ, প্রবাসীদের রেমিট্যান্স সেবার প্রসার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশেষায়িত ইসলামি ব্যাংকিং অ্যাকাউন্ট (যেমন হজ, মোহর, ওয়াক্ফ প্রভৃতি)- এর জনপ্রিয়করণই এই ক্যাম্পেইনের মুখ্য উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে সিরাজুল কবির, ইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মনসুর আহমেদ এবং ইভিপি ও হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি