ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আমরা শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত