ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

বিজিবির অভিযানে ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।

অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি আভিযানিকদল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে আনুমানিক ৬,৬১,৩৯,৫৯০/- (ছয় কোটি একষট্টি লাখ ঊনচল্লিশ হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের তামিলনাড়ু অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত