
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। এই ঘটনায় আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার জেলা প্রশাসক রেজাউল করিমের নির্দেশে আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক।
গতকাল রোববার ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাঈফুল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বলেন, কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুইজনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও বাকি লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের পরিবারকে মানবিক সহায়তার আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
উল্লেখ, গত শনিবার দুপুর ১টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে।