
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে ওড়ানোর দায়ে একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ড্রোনটি শনাক্তের পর জব্দ করা হয়। ড্রোনটি সাফ অনূর্ধ্ব-২০ জয়ী বাংলাদেশ ফুটবল দলের দেশে আগমনের ভিডিও ফুটেজ রেকর্ড করছিল। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওসার মাহমুদ জানান, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো বিদ্যমান আইনের লঙ্ঘন। ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী, বিমানবন্দর এলাকা একটি ‘রেড জোন’ বা লাল অঞ্চল হিসেবে চিহ্নিত।