
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর সঙ্গে ঢাকা সেনা নিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রদূত Mr. Alexander Grigoryevich KHOZIN-এর নেতৃত্বে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি