
১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে। অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলিফ রুদাবা, বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একে মো. লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি