ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারও মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। ৮ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা। গত বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন একটি ক্রেতাবান্ধব ব্র্যান্ড। প্রতিটি বড় উৎসবেই ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটন পণ্যে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত