
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে হত্যাকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ, মাদক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে।
২। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র্যাব সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে র্যাব ফোর্সেস নিম্নবর্ণিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
ক। গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৭ এর তত্ত্বাবধানে ফেনী জেলার রামপুর তাকিয়া রোডে অবৈধভাবে ৩০০০০ লিটার ভোজ্যতৈল মজুত বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে এবং দুইটি ভোজ্য তেলের প্রতিষ্ঠানকে মোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
খ। গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে র্যাবের অভিযানে নরসিংদী সদরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং মদিনা ট্রেডিং অবৈধভাবে ৫,০০০ লিটার এবং জেলার চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ২০,০০০ লিটার তেল সংরক্ষণ করার অপরাধে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
গ। গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব অভিযানে সাতক্ষীরা জেলা সদরে সাধু স্টোর এবং হাজী ট্রেডার্স এর মালিক অতিরিক্ত ভোজ্যতেল মজুত, মেয়াদউর্ত্তীণ কৃষি বিপনণ, লাইসেন্স এবং কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে এবং পাকা রসিদ না থাকায় মোবাইল কোর্ট কর্তৃক সর্বমোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
ঘ। গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে বাগেরহাট জেলার সদর থানাধীন, চুলকাটি বাজারে মেসার্স রাজ স্টোর আনুমানিক ২০৪০০ লিটার সয়াবিন তৈল এবং ক্রয় বিক্রয়ের সঠিক বিল ও ভাউচার না দেখানোর কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০০ টাকা জরিমানা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি