
ইউনিকো হসপিটাল বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ছাড় সুবিধা নিশ্চিত করতে ‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালু করেছে। এই উদ্যোগের আওতায় সিনিয়র সিটিজেনরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
এরমধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আসতে পারেন না, তাদের জন্য Unico@Home সেবার সুবিধাও থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করা সম্ভব হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি