ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বেজা ও বিআইডব্লিউটিএ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বেজা ও বিআইডব্লিউটিএ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই, চট্টগ্রাম এবং সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ কক্সবাজারে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, পরিচালনা ও রাজস্ব বন্টনসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ার দ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চলগুলোতে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণে বেজা কর্তৃক জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং সাবরাং ট্যুরিজম পার্কে যথাক্রমে ৬.১৮ একর ও ৫ একর জায়গা এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। নির্মিত জেটি হতে প্রাপ্ত নীট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএ-এর মধ্যে যথাক্রমে ৪৫:৫৫ অনুপাতে বিভাজিত হবে। উল্লেখ্য, সাবরাং ট্যুরিজম পার্কে নির্মিতব্য জেটিটি পর্যটকদের কক্সবাজার হতে সেন্টমার্টিন যাবার ক্ষেত্রে ব্যবহৃত হবে। উল্লেখ্য যে, বেজা কর্তৃক এনএসইজেড-এর বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেটি সুবিধা প্রদানের স্বার্থে কেন্দ্রীয়ভাবে জেটি স্থাপনের বিষয়টি পরিকল্পনাধীন রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত