ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে বাংলাদেশে তরুণ ডায়াবেটিস রোগীদের নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ

বিএমইউতে বাংলাদেশে তরুণ ডায়াবেটিস রোগীদের নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে গতকাল বৃস্পতিবার বাংলাদেশে তরুণ ডায়াবেটিস রোগীদের নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন মডি নামের বিশেষ ধরণের ডায়াবেটিসে আক্রান্ত। বিশেষজ্ঞ ডায়াবেটিস এর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে মডি সনাক্তকরণ ও জেনেটিক্যাল রিসার্চে গুরুত্বারোপ করেন। বিএমইউ এর শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, গবেষণায় অংশগ্রহণকারী সন্দেহভাজন তরুণ ডায়াবেটিস রোগীদের প্রায় প্রতি ৫ জনে ১ জনের ক্ষেত্রে ‘ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং (মডি)’ নামে পরিচিত বিশেষ ধরণের ডায়াবেটিস সম্পর্কিত কিছু জিনে পরিবর্তন দেখা গেছে। অর্থাৎ সন্দেহভাজন তরুণ রোগীদের প্রায় প্রতি ৫ জনের মধ্যে ১ জনের নিদর্িৃষ্ট কিছু জিনে পরিবর্তন ছিল, যা মডি নাামে পরিচিত একটি বিশেষ ধরনের ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত। এই জিনগত পরিবর্তনগুলো প্রধানত কম পরিচিত জিনে পাওয়া গেছে, যা পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন। এই জিনগত পরিবর্তন আছে এবং নেই- এমন রোগীদের ক্লিনিক্যালভাবে আলাদা করা কঠিন। এই ফলাফল প্রাথমিক এবং অনুসন্ধানমূলক; চিকিৎসায় প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন। এই ধরণের ডায়াবেটিস নতুন নয়, আবার টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসও নয়। তাই রোগীর সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং তরুণদের এই রোগ থেকে নিরাপদ রাখতে এ ধরণের ডায়াবেটিস চিহ্নিত করা জরুরি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত