ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড : গাকৃবি ভিসি

মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড : গাকৃবি ভিসি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের সাফল্য নির্ধারণ করে না, বরং সততা, ন্যায়পরায়নতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকারা এবং ৫৩ জন বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত