ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৪ ড্রেজার, ২ বাল্কহেড ও ২ ট্রলারসহ ১৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড

৪ ড্রেজার, ২ বাল্কহেড ও ২ ট্রলারসহ ১৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক দুটি অভিযানে চারটি ড্রেজার, দুটি বাল্কহেড ও দুটি ট্রলারসহ ১৫ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার (গ্রাফ) ও ২টি ট্রলারসহ ৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। অপরদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানাধীন কলাবাগান সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট রাজবাড়ি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় আটককৃত দুষ্কৃতিকারীদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত