ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার খন্দকার শমিত রাজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যা- ডিস্ট্রিবিউশনের জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট আওতাধীন আষাঢ়িয়ার চর, মৃধাকান্দি ও পিরোজপুর, সোনারগাঁও ও নারায়ণগঞ্জ এলাকার চারটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ দুটি চুনা কারখানা ও অবৈধ দুটি ঢালাই কারখানা সংযোগ বিচ্ছিন্নসহ হোজ পাইপ আনুমানিক ১৫০ ফুট স্পটে কেটে বিনষ্ট করা হয়েছে। এতে, দৈনিক প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। একই দিনে, সিমন সরকার, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিস্ট্রিবিউশন পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন শহীদনগর, মাতুয়াইল মেডিকেল, আদর্শনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ ও রাজাখালী, ডেমরা, ঢাকা এলাকার তিনটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬টি বাড়ির আনুমানিক ৬০ ভাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ স্টার বার্নার চারটি, করাই ছোট/বড় ১০টি, আবাসিক রেগুরেটর ১৬টি, এমএস পাইপ ৩/৪”- ১৬০ ফুট, এমএস পাইপ ১”- ১৩০ ফুট, চুলার ড্রাম একটি, করাই স্থানান্তরের চাকার রিং চারটি ও চুলার উপরের রিং দুইটি অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময় সর্বমোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় ডিভিশন ময়মনসিংহ-এর ইমারজেন্সি ও জোবিঅ শাখা- ময়মনসিংহ, আঞ্চলিক ভিজিল্যান্স শাখা- ময়মনসিংহ, আঞ্চলিক রাজস্ব শাখা- ময়মনসিংহ, জোবিঅ শাখা- জামালপুর, আঞ্চলিক রাজস্ব শাখা- ভালুকা ও জোবিঅ- ভালুকা ও জোবিঅ- কিশোরগঞ্জ আওতাধীন এলাকায় নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধভাবে, অনুমোদন অতিরিক্ত ও বকেয়ার কারণে মোট ২৪টি আবাসিকের ৪৯ ডাবল ও ৯টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত