ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসির পরামর্শ

বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসির পরামর্শ

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে প্রকল্প প্রস্তাব প্রণয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-কে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এজন্য প্রয়োজনীয় সুপারিশ করতে তিনি একটি যৌথ কমিটি গঠনেরও পরামর্শ দেন। গতকাল বৃহস্পতিবার ইউজিসি কার্যালয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ পরামর্শ দেন। তিনি বলেন, প্রকল্প নকশা তৈরির আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃত প্রয়োজন ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষে জাপান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজনের প্রস্তাব দেন তিনি। জাইকা বাংলাদেশের প্রতিনিধি নিশি রিজুকির-এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত