ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেট ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

সিলেট ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। নিহত ব্যক্তি হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর ছেলে আলমগীর হোসেন (২৮)।

এসআই আনোয়ারুল ইসলাম বলেন, আলমগীর গত মঙ্গলবার হারপিক খেয়ে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের পাঁচ তলার ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত