
নানা শ্রেণি-পেশা, সংস্কৃতি কর্মী ও রাজনীতিকদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় খুলনার জন্মদিন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে আজ শনিবার ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এমন সব আয়োজনে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনার ১৪৫তম জন্মদিন। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন।
আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি ছিলেন। এ সভায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও নগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান। উল্লেখ্য, ১৮৪২ সালে ভৈরব-রূপসাবিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয় খুলনায়।