ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযথভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা লিগ্যাল এইড অফিস। আগামীকাল মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে থাকে। এ সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে জনগণকে সচেতন করতে বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর প্রতি বছর ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে পালন করে আসছে। চট্টগ্রামে দিবসটি উদযাপনের অংশ হিসেবে এ দিন জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিতে বিচার বিভাগের বিজ্ঞ বিচারকম-লী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এব জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এছাড়াও, একই দিন সকাল ৯টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পার্কিং এলাকায় লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে (৪র্থ তলা) দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত