ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করল এনসিপি

ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করল এনসিপি

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার। গতকাল রোববার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ওইদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনও বিরোধী রাজনীতিই করবেন। এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত