ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে

বললেন চট্টগ্রামের ডিসি
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে

সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা জানিয়েছেন।

জাহিদুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এক সময় এমন একটি এলাকা ছিল, যাকে অনেকে ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র’ বলতেন। তিনি আরও বলেন, সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা সেখানে অভিযান সম্পন্ন করেছি এবং জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সেখানে সন্ত্রাসীরা নিজেদের মতো করে জমি বরাদ্দ দিত, বিদ্যুৎ-সংযোগ নিত, বিভিন্ন অবকাঠামো গড়ে তুলত। সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এভাবে তো একটি দেশ চলতে পারে না। চট্টগ্রামের ডিসি আরও বলেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি এবং সফলভাবে তা মোকাবিলা করতে সক্ষম হই। ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সবার মধ্যেই দীর্ঘদিন ধরে এক ধরনের আশঙ্কা ছিল। কখন কী ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেই শঙ্কা কাজ করত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত