ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও প্রিন্সিপাল খালেদা হাবিব স্মারক বক্তৃতা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও প্রিন্সিপাল খালেদা হাবিব স্মারক বক্তৃতা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও প্রিন্সিপাল খালেদা হাবিব স্মারক বক্তৃতা’ গতকাল রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ট্রাস্ট ফান্ডের দাতা ডা. মোসাদ্দেক হাবিব স্বাগত বক্তব্য দেন। ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ওয়াকিল আহমদ। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রিন্সিপাল ইবরাহীম খাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একাধারে কৃতী লেখক, শিক্ষক ও সমাজ সংস্কারক। তার লেখনীতে সমাজ পরিবর্তনের কথা ফুটে উঠেছে। ট্রাস্ট ফান্ডের দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই বৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে। স্মারক বক্তৃতা প্রদানের জন্য তিনি অধ্যাপক ড. ওয়াকিল আহমদকে ধন্যবাদ জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত