ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে টিচিং মেথডলোজি অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিএমইউতে টিচিং মেথডলোজি অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহিদ ডা. মিল্টন হলে গতকাল রোববার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শুরু হয়েছে ‘টিচিং মেথডলোজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস অফ বিএমইউ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে ক্লাস নেওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইসড অ্যাডুকেশন বিষয়ে মুল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। ইফেকটিভ টিচিং অফ লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম। গ্রুফ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা. মো. রাসেল আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত