ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আনসারের দ্রুত অভিযানে ঢামেকে দুই চোর আটক, মোবাইল উদ্ধার

আনসারের দ্রুত অভিযানে ঢামেকে দুই চোর আটক, মোবাইল উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা। গতকাল রোববার ১৯ জুলাই সকাল ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর চিৎকারে আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালায়। নোয়াখালী থেকে চিকিৎসা নিতে আসা সাহিদ নামের এক রোগীর ফোন চুরি করে পালাচ্ছিল চোর। তার চিৎকার শুনে নিচতলার গেটে দায়িত্বরত আনসার সদস্য তৌফিক ও টিটু হোসেন চোরকে ধাওয়া করেন। একপর্যায়ে আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে ফোন না পাওয়ায় আরিফকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে স্বীকার করে, ফোনটি তার সহযোগী রিক্তি আক্তার (২১) নামের এক নারীর কাছে দিয়ে দিয়েছে। এরপর তার দেওয়া তথ্য মতে রিক্তিকে আটক করে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত