ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি গতকাল রোববার ১৯ জুলাই সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। অনুষ্ঠানের শুরুর আগে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ। স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য হতে দুই জন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেত্রকোণা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন তার প্রতিক্রিয়ায় ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত