
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার রষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এই দুটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ সম্পন্ন করল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি