
জনতা ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা।
এক বছরে নতুন গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ লক্ষাধিক। ব্যাংকের ঋণ ও অগ্রীমের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১,০৫,১১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। স্বল্পমেয়াদি, কম ঝুঁকিপূর্ণ খাত- কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকার খাতসমূহে ঋণ বিতরণ অব্যাহত আছে। আমদানি, রপ্তানি ও ফরেন রেমিট্যান্সের লক্ষ্যমাত্রার বিপরীতে শতকরা অর্জন যথাক্রমে প্রায় ১১৪, ৮৮ এবং ১০৪ ভাগ। গত বছর শ্রেণীকৃত ঋণ হতে ৬১৪ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে। ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা ৩৮টি থেকে ১৮টি শাখায় নেমে এসেছে। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১,৬০,৮৯৪ কোটি টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি