
মধুমতি ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমণ্ডএ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে । গত সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা এবং মধুমতি ব্যাংক পিএলসির সিএমএসএমই বিজনেস সাপোর্টের প্রধান জাহিদ আল মুনতাসির। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি