
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এ তথ্য জানান। সামুদ্রিক নৌপরিবহন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সেক্টর। দেশের বিস্তৃত সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা, বন্দর, নৌপথ এবং ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যক্রমের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনের অধীনে বাংলাদেশের দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি