
পূর্বের প্রতিটি সিজনের মতো সুপারব্র্যান্ড ওয়ালটনের সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। সিজন-২৪’কে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটররা কর্তৃক স্থানীয় পর্যায়ে বর্ণাঢ্য র্যালিসহ নানা ধরনের সৃজনশীল প্রচারণামূলক আয়োজন বিশেষ অবদান রেখেছে।
তাদের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডি হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি