ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সন্তানের মুক্তির দাবিতে শিক্ষিকা মায়ের আকুতি

সন্তানের মুক্তির দাবিতে শিক্ষিকা মায়ের আকুতি

১৯ বছর বয়সি সন্তানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষিকা মা মুন্নি আক্তার। গতকাল শনিবার সকালে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে প্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, বায়েজিদ হাসান শিবলীর ভাই মো. মুজাহিদুল ইসলাম, আলমগীর কবিরের ভাতিজা মো. জাহিদুল ইসলামসহ ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়- গাজীপুরের কালীগঞ্জে দখল হওয়া জমি উদ্ধারে ব্যবস্থা, বায়েজিদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও মুক্তি, কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ, মাদক কারবার ও হয়রানির তদন্ত, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখা এবং অভিযোগকারী-ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ১৯ বছর বয়সি বায়েজিদ হাসান শিবলীকে অপহরণ ও মারধর করে তার পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ করেছে পরিবার। গত ১৩ আগস্ট এ ঘটনা ঘটে বলে তারা জানায়। বায়েজিদকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কি না, তা তদন্তের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ তুলে প্রতিকার দাবি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত