ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের অংশগ্রহণে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং সেন্টারে আয়োজিত উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় নির্বাচিত শাখাসমূহের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান ব্যবসায়িক প্রবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত