ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপ-২০২৬ আয়োজিত

বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপ-২০২৬ আয়োজিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিইআরএম) এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি ওয়ার্কশপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন-এর অর্থায়নে আয়োজিত এই কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বুয়েটের সিইআরএমণ্ডএর পরিচালক অধ্যাপক ড. শেখ মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আমান উদ্দিন, দেশ বরেণ্য পানিসম্পদ বিশেষজ্ঞ প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত