ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল গতকাল বিকেএসপিতে এসে পৌঁছেছে। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। এসময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দুজন প্রশিক্ষক (একজন তাইচি ও একজন ক্রিকেট) এবং একজন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত