ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর সি ব্লকে আইসিইউ-১ এর উদ্বোধন

বিএমইউর সি ব্লকে আইসিইউ-১ এর উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর সি ব্লকে ১০ম তলায় গতকাল শনিবার ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১ এর শুভ উদ্বোধন ও সম্পন্ন হওয়া ৫টি কোর্সের ৮১ জন নার্সের মাঝে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করা হয়েছে। সি ব্লকের অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রোটারী ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত