ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জন্মাষ্টমী উপলক্ষে ঢাবি জগন্নাথ হলে আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে ঢাবি জগন্নাথ হলে আলোচনা সভা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এবং শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের যৌথ উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সংকীর্তন শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। রাতে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামানিক, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষিকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল ও সদস্য-সচিব প্রসেনজিত বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত