
অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে 'Strategic Management for Sustainable Banking: Risk Mitigation, NPL Reduction, Credit Growth and Business Expansion' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই)-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মুজাফফর আহম্মদ, এফসিএমএ ও মো. সাঈদ কুতুব, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালকরা, ঢাকাস্থ সকল মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-১ ও ২ এর অধীনস্থ কর্পোরেট শাখা ও অঞ্চল প্রধানরা, প্রধান শাখা, গুলশান কর্পোরেট ও আমিনকোর্ট কর্পোরেট শাখার শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপকরা এবং সংশ্লিষ্ট শাখার এডভান্স সেকশনের ইনচার্জরা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি