ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা সদরে গতকাল বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে ওজনে কারচুপি, মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অমান্য করে বেশি দামে সয়াবিন তেল বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স প্রদীপ স্টোরকে ৪৮ হাজার টাকা, রঞ্জিত স্টোরকে দুইহাজার টাকা, সুমন পোল্ট্রিকে দুইহাজার টাকা এবং বিসমিল্লাহ গোস্তের দোকানকে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত