ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, গত রোববার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সমজানও (৫০) একই গ্রামের। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরির চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ইয়ারুল চিৎকার করেন। তখন প্রতিবেশীরা এসে দুজনকে ধরে পিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সমজানকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত