ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

দেশের রপ্তানি খাতের সম্প্রসারণ এবং প্রথাগত পণ্যের বাইরে নতুন নতুন সম্ভাবনাময় খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার 'এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম (ইডিআরএস)'-এ যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের 'সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট'-এর চালু করা এই তহবিলটির মূল লক্ষ্য হলো, 'রপ্তানি নীতি ২০২৪-২০২৭'-এর সাথে মিল রেখে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে যেসব খাতে দেশের নিজস্ব বা স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলোকে এই তহবিলের আওতায় বেশি প্রধান্য দেওয়া হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত