ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ৩৪৭ কোটি ৮১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বিজিবির অভিযানে ৩৪৭ কোটি ৮১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১,৬৪৬ পিস  শাড়ি, ৩,৯৬২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,১৫৪টি তৈরি পোশাক, ১,৮৮৭ মিটার থান কাপড়, ৫,৮৫১টি ইমিটেশন গহনা, ৬,০৬,২৪১টি কসমেটিক্সসামগ্রী, ১০,৪০,১৯৬ পিস আতশবাজি, ৪,৭১১ ঘনফুট কাঠ, ১,০৪,৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮,৬২৮ ঘনফুট বালু, ১৭,১৩০ কেজি চা পাতা, ৮,৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল, ৭,৮৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪,১১১পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১,৭৫৮টি চশমা, ৩,৭৮,২৩২ হাজার প্যাকেট চকলেট, ৭,৬৩৭ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫৬,৬২২ কেজি জিরা, ১৮,৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭,৯৭২ কেজি চিনি, ৩৪,০৫৭ কেজি সার, ১ লক্ষ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১,৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬,০৪,৭৮৮ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ০৯টি কষ্টি/বেলে পাথর, ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ০৬টি প্রাইভেট কার, ০৩টি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগারি, ৯১টি মোটরসাইকেল এবং ৮৩টি বাইসাইকেল/ভ্যান ও ৯৭ টি নৌকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত