
চীনের শিয়ামেন শহরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UN Trade and Development-UNCTAD) আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের 'The Ocean Economy and Future Investment: Financing an Inclusive Blue Frontier' শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬ (FIC2026) একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্ভাবক ও শিল্প খাতের নেতারা অংশ নেন। টেকসই প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক বিনিয়োগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD), চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও শিয়ামেন মিউনিসিপ্যাল সরকারের অংশীদারত্বে আয়োজিত এ সম্মেলনটি চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড (CIFIT)-এর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি