
সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ড স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত মোট ৮ (আট) ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি