ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট। গত মঙ্গলবার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে কারা বাংলাদেশ (Cara Bangladesh) ও অ্যাক্সিয়ন বাংলাদেশ (Axion Bangladesh) ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 'থিতান' দল এবং প্রথমরানার আপ হয় 'গ্রীন পোলারিস লিমিটেড' দল ও দ্বিতীয় রানার আপ হয় 'শূন্য' দল। এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১০টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। বিজয়ী দলগুলো মোট ১,০০,০০০ টাকা পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত