ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এইউবিতে উচ্চশিক্ষায় BNQF বাস্তবায়ন, গুণগতমান নিশ্চিতকরণ ও স্বীকৃতি প্রদান বিষয়ে পেশাগত প্রশিক্ষণ

এইউবিতে উচ্চশিক্ষায় BNQF বাস্তবায়ন, গুণগতমান নিশ্চিতকরণ ও স্বীকৃতি প্রদান বিষয়ে পেশাগত প্রশিক্ষণ

BNQF বাস্তবায়ন, গুণগতমান নিশ্চিতকরণ ও স্বীকৃতি প্রদান বিষয়ে পেশাগত  প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের  আয়েশা মেমোরিয়াল  হলে  দিনব্যাপী   এ  প্রশিক্ষণের  আয়োজন  করা  হয়। বাংলাদেশ  অ্যাক্রেডিটেশন  কাউন্সিল (BAC)এর  আয়োজনে  এবং এশিয়ান ইউনিভার্সিটি  অব  বাংলাদেশের  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল  (IQAC) এর  সহযোগিতায়  এ  প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়। প্রশিক্ষণে  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  এশিয়ান  ইউনিভার্সিটি  অব বাংলাদেশের  বোর্ড  অব  ট্রাস্টিজের চেয়ারম্যান  ও প্রতিষ্ঠাতা  প্রফেসর  ড. আবুল  হাসান  মুহাম্মদ  সাদেক। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান, অ্যাক্রেডিটেশন, QA ও NQF-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এবং এইউবি আইকিউসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসাইন খান। প্রশিক্ষণে উচ্চশিক্ষায় BNQF বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত