
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০২৬) এর প্রাসঙ্গিক বিধান যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এম ফজলুল হক। গতকাল বুধবার রাজধানীর ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূউর-ডর্প এর যৌথ উদ্যোগে আয়োজিত 'ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্ডপের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী জেবা আফরোজা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি