ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স

বিএমইউর নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নিনমাসে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে 'প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অন ডায়াগনোস্টিক অ্যান্ড থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেন (Preconference Workshop on Diagnostic & Therapeutic Ultrasound Guided Intervention)' বিষয়ক এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশলার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন নিনমাসের পরিচালক ও বিটিএসের সভাপতি অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম ও অধ্যাপক ডা. এমএ করিম। প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এসএম আহসান হাবীব, অধ্যাপক ডা. একেএম আনোয়ার হোসেন (মুকুল), অধ্যাপক ডা. ফরিদুল আলম ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত