ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে অবদান রাখছে

পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে অবদান রাখছে

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে স্ব-স্ব কর্মক্ষেত্রে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। গতকাল রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দক্ষ মানুষ গড়তে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ভূমিকা অনেক। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে তারা তাদের দক্ষতা প্রমাণ করে সুনাম কুড়িয়ে আনছে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি অনেক দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করেছে। এখন এই প্রতিষ্ঠানে যারা নতুনভাবে ভর্তি হয়েছো, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আগে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে নিজেকে গড়ে তুলবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করবে না।

তিনি ছাত্র সংগঠনগুলোর নেতাদের উদ্দেশ্য বলেন, তোমরা যাই কর, আগে ছাত্র, ভালো ছাত্রত্ব বজায় রেখে তারপর অন্যকিছু। সবাই মিলে মিশে এই ক্যাম্পাসে থাকবে। কখনও যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে সচেতন থাকবে ও লক্ষ্য করবে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আধুনিকীকরণ সম্পর্কে তিনি বলেন, নতুন বাস চালু করার পাশাপাশি ইনস্টিটিউটের জন্য নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম প্রতিষ্ঠা করা হবে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই থাকতে পারবে। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত