ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৬২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৯ জন, পূর্ববর্তী মামলায় ৫২ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৫ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪০ জন, পরোয়ানামূলে ১৪৫ জন ও সাজা পরোয়ানামূলে ২৩ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন অভিযুক্ত মাদক বহনকারী ও ৬৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন অভিযুক্ত মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১১ জনকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে, ৬৪ হাজার ২৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩১ লিটার চোলাইমদ, ৭০ লিটার ঝাওয়া (চোলাইমদ তৈরির উপকরণ), ২০ বোতল ফেনাড্রিল সিরাপ, ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল স্কাফ সিরাপ ও ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রামে ১ জন, কক্সবাজারে ১ জন, কুমিল্লায় ১ জন, চাঁদপুরে ২ জন, নোয়াখালীতে ৩ জন ও ফেনীতে ৩ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮০ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত