ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের গুণগত মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক লেকচার প্রদান, নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত